Dhaka ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী ধনী-গরিব চেনে না এআই ক্যামেরা, সড়কে বাড়ছে আইন মানার প্রবণতা ফারাক্কা বাঁধের প্রভাব ভারতেও পড়ছে: রিজভী ফিডিং কার্যক্রম নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার কারিনার মরদেহ দেশে আসবে রোববার, সোমবার দাফন মুন্সিগঞ্জে জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : পাশাপাশি কবরে সমাহিত একই পরিবারের ৫ সদস্য বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে : প্রধানমন্ত্রী অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : পাশাপাশি কবরে সমাহিত একই পরিবারের ৫ সদস্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 6

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের মীর কালামের পরিবার জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করছিল। খাবার গরম করার সময় হঠাৎ গ্যাস বিস্ফোরণে তারা গুরুতর দগ্ধ হন এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে সবাই মারা যান।

শনিবার সকালে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে সেখানে জানাজা শেষে পাশাপাশি কবর দেওয়া হয়। পরিবারের পাঁচ সদস্যের একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবারটি দীর্ঘদিন ধরে সবজি বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করত এবং ভবিষ্যতে গ্রামে ফিরে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছিল বলে জানা যায়। স্থানীয়রা এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : পাশাপাশি কবরে সমাহিত একই পরিবারের ৫ সদস্য

প্রকাশের সময় : ০২:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬