Dhaka ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

ঈদযাত্রা : ট্রেনের ২৬ মের টিকিট মিলছে আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 92

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলছে। আজ বিক্রি হচ্ছে ২৬ মের যাত্রার টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হবে।

শনিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মের টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মের টিকিট ১৪ মে এবং ২৫ মের টিকিট ১৫ মে। আগামী ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদযাত্রা : ট্রেনের ২৬ মের টিকিট মিলছে আজ

প্রকাশের সময় : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬