Dhaka ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 118

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউর দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন নিহত হন। হামলার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করে।

তবে এ ঘটনার পর এলাকায় কোনো নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য

প্রকাশের সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬