Dhaka ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

বাংলাদেশ থেকে মাংস-শাকসবজি-পেঁয়াজ নিয়ে কানাডার বিমানবন্দরে তিনজন আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 110

কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে বাংলাদেশ থেকে মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি নিয়ে যাওয়া তিনজন যাত্রীকে আটক করা হয়েছে। এসব পণ্য ঘোষণা না করায় তাদের মোট ১ হাজার ৩০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান, জরিমানা করা হয়েছে।

কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (CBSA) জানিয়েছে, বিমানবন্দরে তল্লাশির সময় তিনটি গোয়েন্দা কুকুরের সহায়তায় ওই যাত্রীদের ব্যাগ থেকে এসব পণ্য শনাক্ত করা হয়। সব মিলিয়ে প্রায় ৪৫ কেজি খাবারসামগ্রী জব্দ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুকুরগুলোর সহায়তায় এসব অবৈধভাবে বহন করা খাদ্যপণ্য শনাক্ত করা সম্ভব হয়। পরে কর্তৃপক্ষ পণ্যগুলো জব্দ করে এবং সংশ্লিষ্ট যাত্রীদের জরিমানা করা হয়।

কানাডায় প্রবেশকারী যাত্রীদের জন্য খাদ্যপণ্য বহনের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। মাংস, দুধ, ডিম, মাছসহ বিভিন্ন প্রাণিজ ও কৃষিজ পণ্য অবশ্যই ঘোষণা করতে হয়। এ নিয়ম অমান্য করায় ওই তিনজন যাত্রীকে জরিমানা ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ থেকে মাংস-শাকসবজি-পেঁয়াজ নিয়ে কানাডার বিমানবন্দরে তিনজন আটক

প্রকাশের সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬