Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

বগুড়া সিটি করপোরেশন হিসেবে অন্তর্ভুক্ত, গেজেট প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 156

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে এ নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড থাকবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা পরে গেজেট আকারে প্রকাশিত হয়। পৃথক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে সিটি করপোরেশন গঠনের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ মতামত আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছিল। পরে জেলা প্রশাসক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে বগুড়া সিটি করপোরেশন গঠনের পক্ষে প্রতিবেদন দাখিল করেন।

সরকার সেই প্রতিবেদন বিবেচনা করে বগুড়া পৌরসভা ও সংযুক্ত এলাকাগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বগুড়া সিটি করপোরেশন হিসেবে অন্তর্ভুক্ত, গেজেট প্রকাশ

প্রকাশের সময় : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬