Dhaka ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেললাইনে বসে মোবাইলে গেমস খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২ কিশোর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 20

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামমধুপুর এলাকার মো. নোমানের ছেলে নাঈম (১৭) এবং নেত্রকোনার বারহাট্টা থানার পুটকিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আশিকুল (১৭)।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, ধীরাশ্রম এলাকায় ভাড়া বাসায় থেকে নাঈম স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আর আশিকুল একটি গ্যাসের দোকানে কাজ করতেন।

রাতে তারা ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা।

এ ঘটনায় নাঈম ট্রেনের সামনে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেললাইনে বসে মোবাইলে গেমস খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২ কিশোর

প্রকাশের সময় : ১২:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬