Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আন্দোলনের ছবি কোনোভাবেই অপরাধের লাইসেন্স হতে পারে না : ভূমি প্রতিমন্ত্রী নাহিদ রানার তোপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে জয়া আহসান ফরিদপুরে টিকটক মডেল বানানোর প্রলোভনে কিশোরীকে পতিতালয়ে বিক্রি প্রাথমিক শিক্ষকদের জন্য সতর্কবার্তা, নেতিবাচক পোস্টে ব্যবস্থার নির্দেশ পাংশায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক কালীগঞ্জে ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা মাদক সংশ্লিষ্টতায় জড়িত প্রমাণিত হলে ছাড় নয়: আইজিপি ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের সম্ভাব্য ৯৪ স্পট চিহ্নিত

তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 19

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রাজ্যজুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। রাজ্যের স্টেট মার্কেটিং করপোরেশন টাসম্যাক পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সরকারি তথ্য অনুযায়ী, টাসম্যাক বর্তমানে রাজ্যে মোট ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত। রাজস্বের বড় একটি অংশ এসব দোকান থেকে আসলেও নৈতিক ও সামাজিক কারণ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ উদ্যোগকে বিজয়ের ‘মাদকাসক্তিমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতির প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হলেও এর অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা চলছে, কারণ টাসম্যাকের মদ বিক্রি থেকে বছরে বড় অঙ্কের রাজস্ব আসে।

গত মাসের বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেত্রি কাজাগাম বড় জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেস, বামপন্থি দল ও কয়েকটি আঞ্চলিক দলের সমর্থনে সরকার গঠন করে দলটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

প্রকাশের সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬