Dhaka ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 11

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সোমবার (১১ মে) পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে পৌঁছান।

সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৭ হাজার ১২৩ জন হজযাত্রী। চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ পর্যন্ত হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স মিলিয়ে মোট ১৩১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজযাত্রীদের চিকিৎসাসেবা ও সহায়তায় সৌদি আরবে স্থাপিত কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২২ হাজারের বেশি চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে হাজার হাজার সেবা প্রদান করা হয়েছে।

এখন পর্যন্ত হজে গিয়ে ১২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২১ মে এবং হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

প্রকাশের সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬