Dhaka ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 134

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গছে।

শনিবার বিকেলে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সংঘটিত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি এলাকা থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

এর প্রায় ৩৭ মিনিট পর, বিকেল ৩টা ১৭ মিনিটে একই অঞ্চলে আরও একটি ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বোঙ্গাইগাঁও এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

দুই ভূমিকম্পেরই গভীরতা নির্ধারণ করা না গেলেও এগুলো অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে উৎপত্তিস্থল এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে। সাধারণত অগভীর ভূমিকম্প কাছাকাছি অঞ্চলে বেশি প্রভাব ফেলে, আর গভীর ভূমিকম্প দূরবর্তী এলাকাতেও অনুভূত হতে পারে।

ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত

প্রকাশের সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬