Dhaka ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 96

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাবা কায়সার হামিদ তার জন্য দোয়া চেয়েছেন।

শনিবার (৯ মে) বিষয়টি প্রথমে নিশ্চিত করেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত।

ফেসবুক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা কায়সার। কিছুদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন, যার ফলে লিভারে গুরুতর জটিলতা দেখা দেয়। শুরুতে তাকে আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হলে পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ডানা আরও জানান, কারিনার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা করছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তিনি সবাইকে দোয়া করার অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার অভিনয় করেছেন রেজাউর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘৩৬-৩৪-৩৬’-এ।

উল্লেখ্য, কারিনা কায়সার একটি পরিচিত ক্রীড়া ও শিক্ষাবিদ পরিবারের সদস্য। তার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু, বাবা কায়সার হামিদ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং মা শাহনাজ সুলতানা কায়সার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

প্রকাশের সময় : ০৫:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬