Dhaka ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

৭ মাসেও মেলেনি এইচএসসির মূল সনদ, ভোগান্তিতে যশোর বোর্ডের শিক্ষার্থীরা

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : ১২:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 133

যশোর শিক্ষা বোর্ডের ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সাত মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি মূল সনদ বা সার্টিফিকেট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা পড়েছেন অনিশ্চয়তায়।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর প্রায় সাত মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনও মূল সার্টিফিকেট পাননি। অথচ আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা।

সার্টিফিকেটের জন্য শিক্ষার্থীরা বোর্ডে গেলে তাদের নির্ধারিত ফি দিয়ে প্রভিশনাল সার্টিফিকেট নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন।

এক অভিভাবক জানান, তার ছেলেকে স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। কিন্তু মূল সার্টিফিকেট না থাকায় প্রয়োজনীয় আবেদন করতে পারছেন না। বোর্ডে যোগাযোগ করলে তাকে নির্ধারিত ফি দিয়ে প্রভিশনাল সার্টিফিকেট নিতে বলা হয়।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, “বোর্ডে আইনি জটিলতার কারণে প্রিন্টারের কালি সংকট দেখা দিয়েছিল। এজন্য সার্টিফিকেট ছাপাতে বিলম্ব হয়েছে। তবে এখন টেন্ডারের মাধ্যমে কালি কেনা হয়েছে এবং সার্টিফিকেট ছাপার কাজ চলছে। কাজ শেষ হলে স্বাক্ষর করে কলেজে পাঠানো হবে। পরে শিক্ষার্থীরা কলেজ থেকে সেগুলো সংগ্রহ করতে পারবে।”

বোর্ডের সচিব অধ্যাপক মাহাবুবুল ইসলাম বলেন, “আগের কর্মকর্তাদের সময় কালি ক্রয়ের টেন্ডার নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতা নিরসনের পর নতুন করে টেন্ডারের মাধ্যমে কালি কেনা হয়েছে। বর্তমানে সার্টিফিকেট ছাপানোর কাজ চলছে।”

তিনি আরও জানান, “২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসির কিছু সার্টিফিকেটও আগের সময়ে ছাপানো হয়নি। বর্তমানে সেগুলোর কাজও একসঙ্গে করা হচ্ছে। ছাপা ও স্বাক্ষর শেষে কলেজগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।”

এদিকে, অনেক শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ, ২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসির সার্টিফিকেট পেতেও দীর্ঘ ভোগান্তির শিকার হতে হয়েছে। অনেকে এখনও সেই বছরের মূল সনদ হাতে পাননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ মাসেও মেলেনি এইচএসসির মূল সনদ, ভোগান্তিতে যশোর বোর্ডের শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ১২:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬