Dhaka ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশ বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ পাঁচজন নিষিদ্ধ প্রতিশোধ নয়, বাস্তবতাতেই ফোকাস পাক অধিনায়কের ঝিনাইদহে ৩১ প্রতিষ্ঠানে জেলা পরিষদের প্রায় ২০ লাখ টাকার অনুদান কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে তোপের মুখে আমির হামজা গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’ প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় বন্ধে আলোচনা সভা ‘পাথর কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা’

প্রতিশোধ নয়, বাস্তবতাতেই ফোকাস পাক অধিনায়কের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 21

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে প্রতিশোধের প্রসঙ্গ উড়িয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, তাদের দৃষ্টি এখন শুধুই বর্তমান সিরিজ ও পারফরম্যান্সে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিশোধের প্রসঙ্গে শান মাসুদ বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধের মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; যেমন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল, তখনো তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।’

গত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের লক্ষ্য প্রসঙ্গে সতীর্থ শাহিন শাহ আফ্রিদির উচ্চাশার মন্তব্যের পরিপ্রেক্ষিতে মাসুদ বলেন, এখনই বড় স্বপ্ন নয়, বাস্তবতায় মনোযোগ দেওয়া জরুরি।

তিনি বলেন,‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।’

মিরপুরের স্পোর্টিং উইকেটে খেলার প্রস্তুতি নিয়েও কথা বলেন পাকিস্তান অধিনায়ক। তিনি জানান, দলের পেস আক্রমণ শক্তিশালী হলেও দুই দলের বোলিং ইউনিটের মধ্যে তুলনায় যেতে চান না।

তিনি বলেন,‘তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী; আমি এ পর্যন্ত যা দেখেছি, সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনো তুলনায় যাব না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।’

নিজেদের শক্তির ওপর আস্থা রেখে মাসুদ আরও বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের দক্ষতা ও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি, এখন লক্ষ্য হলো (দুই ম্যাচে) দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে।’

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জয় দিয়ে নতুন চ্যালেঞ্জে এগিয়ে যেতে চায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিশোধ নয়, বাস্তবতাতেই ফোকাস পাক অধিনায়কের

প্রকাশের সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬