Dhaka ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 93

বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক গড়ে তোলা মিডিয়া উদ্যোক্তা টেড টার্নার আর নেই। বুধবার ৮৭ বছর বয়সে তিনি মারা গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে টার্নার এন্টারপ্রাইজেসের বরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে তিনি লুই বডি ডিমেনশিয়া নামে একটি অবক্ষয়জনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

১৯৮০ সালে কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) প্রতিষ্ঠার মাধ্যমে সংবাদমাধ্যমে বিপ্লব ঘটান টেড টার্নার। এটিই ছিল বিশ্বের প্রথম ২৪ ঘণ্টা সম্প্রচারিত সংবাদ টিভি নেটওয়ার্ক। বিশেষ করে ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় সিএনএনের সরাসরি সম্প্রচার বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে।

ব্যবসা ও গণমাধ্যমের পাশাপাশি তিনি ক্রীড়াজগতেও সক্রিয় ছিলেন। আটলান্টাভিত্তিক কয়েকটি পেশাদার ক্রীড়া দলের মালিকানা তার ছিল। ১৯৭৭ সালে তিনি ইয়ট প্রতিযোগিতা আমেরিকাস কাপেও অংশ নেন।

দাতব্য কাজেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তার। জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে তিনি প্রায় ১ বিলিয়ন ডলার অনুদান দেন।

ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করেন টার্নার, যার মধ্যে হলিউড অভিনেত্রী জেন ফন্ডার সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে আলোচিত ছিল। তিনি ‘ক্যাপ্টেন আউটরেজিয়াস’ এবং ‘দ্য মাউথ অব দ্য সাউথ’ নামেও পরিচিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই

প্রকাশের সময় : ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬