Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত : বাণিজ্যমন্ত্রী সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই ডাক জীবন বীমার কিস্তি এখন নগদে, যেতে হবে না ডাকঘরে ১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর চুক্তিতে সম্মত না হলে ইরানে নতুন হামলার হুমকি ট্রাম্পের প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে : প্রধানমন্ত্রী কৃষক—ইউএনও’র জরুরি সভা : ধলতা ছাড়া পণ্য ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত কালীগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিকদের সাথে এমপি আবু তালিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার সাধারণ মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশে পৌঁছেছে

ডাক জীবন বীমার কিস্তি এখন নগদে, যেতে হবে না ডাকঘরে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 7

ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন আর সশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকেরা এখন থেকে ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা নগদ এর মাধ্যমে এই টাকা জমা দিতে পারবেন।

বুধবার (৬ মে) বাংলাদেশ ডাক বিভাগের সাথে এ বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে নগদ।

ডাক ভবনে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মো: আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো: সামসুল ইসলাম।

চুক্তি স্বাক্ষরকালে ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো: মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় ডাক জীবন বীমার আওতায় যতগুলো পলিসি আছে- আজীবন বীমা, মেয়াদী বীমা, নির্দিষ্ট বীমা ও বিবাহ বীমা সবগুলোর বীমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।

১৮৮৪ সালে প্রথম চালু হওয়া এ সেবাটি দেশের সবচেয়ে পুরোনো জীবন বীমা সেবা, যেখানে প্রায় দুই লাখ গ্রাহক আছেন। এই গ্রাহকেরা এতদিন কিস্তি জমা দেয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ডাক ঘরে যাওয়ার পরই কেবল কিস্তির টাকা জমা দিতে পারতেন। এই চুক্তির ফলে গ্রাহকেরা এখন নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে প্রিমিয়াম পরিশোধের সুবিধা পাবেন।

গ্রাহকেরা তাদের নগদ অ্যাপের ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ডাক জীবন বীমা’ বা ‘পিএলআই’ নির্বাচন করে পলিসি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিলে কিস্তি পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই গ্রাহক একটি ডিজিটাল রিসিট ও কনফার্মেশন মেসেজ পাবেন, যা ভবিষ্যতের প্রমাণ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ডাক জীবন বীমা দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই সেবাকে আরো আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে আমরা কাজ করছি। এখন নগদের মাধ্যমে প্রিমিয়াম দেয়ার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকেরা যেমন দ্রুত সেবা পাবেন, তেমনি ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরো ত্বরান্বিত হবে।

এ উদ্যোগের বিষয়ে নগদের প্রশাসক মো: মোতাছিম বিল্লাহ বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক জীবন বীমা এ দেশের অনেক পুরোনো এবং জনপ্রিয় একটি সেবা। এখন নগদের মাধ্যমে এই টাকা জমা দেয়ার সুযোগ তৈরির ফলে গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে। সরকারি সেবা সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাক জীবন বীমার কিস্তি এখন নগদে, যেতে হবে না ডাকঘরে

প্রকাশের সময় : ১১:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬