Dhaka ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 20

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে গিয়ে সন্তান জন্ম দেওয়া এখন ভিসার শর্তের পরিপন্থি হিসেবে গণ্য হবে। এমন উদ্দেশ্যে কেউ ভিসা আবেদন করলে তা সরাসরি বাতিল করা হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

বুধবার (২৯ এপ্রিল) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, যদি কোনো ব্যক্তি সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে তা বর্তমান ভিসা নীতিমালার বিরুদ্ধে। কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার বা তদন্তে এ ধরনের উদ্দেশ্য শনাক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম মার্কিন ভিসা নীতিমালার গুরুতর লঙ্ঘন। তাই আবেদনকারীদের প্রকৃত ও সঠিক উদ্দেশ্য উল্লেখ করে ভিসার জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ভিসা পাওয়ার জন্য ভুল তথ্য দেওয়া বা শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা বা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল

প্রকাশের সময় : ০৬:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬