আসছে ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল, শুটিং শুরু কবে?
- প্রকাশের সময় : ০৯:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 14
বলিউডের ‘ক্লাসিক কাল্ট’ সিনেমার তালিকার অন্যতম রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’। আমির খান থেকে শরমন যোশি, মাধবন, কারিনা কাপুরের নিখুঁত অভিনয় আজও দর্শক হৃদয়ে গেঁথে আছে। প্রত্যেকেই নিজের জায়গায় ‘পারফেক্ট’।
দীর্ঘ ১৭ বছর যদি আবার পর্দায় সেই র্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু রস্তোগি, পিয়া, ফারহানের চরিত্রের প্রত্যাবর্তন ঘটে তাহলে কেমন হবে? হিন্দি সিনেমার দর্শকের মন যে খুশিতে নেচে উঠবে সে কথা বলার অপেক্ষাই রাখে না!
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির খবর নিশ্চিত করেছেন।
তবে শুটিং শুরু দিনক্ষণ বা মুক্তির পরিকল্পনা নিয়ে একটি শব্দও খরচ করেননি বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট।
এই অভিনেতা জানান, এই মুহূর্তে থ্রি ইডিয়টস নিয়ে কাজ করছি।
চিত্রনাট্য শুনে আমার বেশ ভালো লেগেছে। এখনও অনেক কাজ বাকি, তবে যে ধারায় গল্প এগোচ্ছে আশা করি ভালো হবে।
প্রথম ভাগের মতোই একইরকম হাস্যরস ও ছকভাঙা গল্পের রসদ থাকবে। দশ বছর এগিয়ে যাবে থ্রি ইডিয়টসের দ্বিতীয়ভাগের গল্প।
আমিরের ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র ‘র্যাঞ্চো’ তা বললে ভুল হবে না। আরও একবার সেই চরিত্রে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করে বলেছেন, খুব শিগগিরই আমি এই সিনেমার কাজ শুরু করব। রাজু আর অভিজিৎ দারুণ গল্প লিখছেন সে বিষয়ে আমি একদম নিশ্চিত। তাই আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সিনেমার শুটিং শুরুর নির্দিষ্ট সময় নিয়ে কিছু না বললেও, আমিরের পরবর্তী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-ই হতে চলেছে তা নিশ্চিত করেছেন আমির। সিনেমার স্টার কাস্টেও সম্ভবত কোনও পরিবর্তন হবে না। এমনই ইঙ্গিত মিলিছে আমিরের বক্তব্যে।



















