Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 122

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে শিগগিরই এ প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে।

প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক ব্রিফিংয়ে বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে আগেভাগে কিছু জানানো সম্ভব নয় এবং শিগগিরই প্রেসিডেন্টের কাছ থেকে বিস্তারিত জানা যাবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা নিরসনে সম্প্রতি তিন স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবের প্রথম পর্যায়ে যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ইরান ও লেবাননে আর কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে, প্রথম ধাপ বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে।

তৃতীয় পর্যায়ে, প্রথম দুই ধাপে অগ্রগতি হলে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব রয়েছে।

ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে টানা প্রায় ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ওয়াশিংটন ও তেহরান। এরপর স্থায়ী সমঝোতার লক্ষ্যে ১১ এপ্রিল ইসলামাবাদ-এ বৈঠক হলেও দীর্ঘ আলোচনার পর কোনো চুক্তি হয়নি।

পরবর্তীতে বিভিন্ন দেশের আহ্বানে দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, নতুন প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী আলোচনা হতে পারে।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ১১:২৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬