Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

দিনে সৌন্দর্য, রাতে আলোর ঝলক—কালুখালীর হাতিরঝিল ব্রিজে ভিড়

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 191

কালুখালী উপজেলার নবনির্মিত হাতিরঝিল ব্রিজ এখন স্থানীয়দের কাছে সৌন্দর্যের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। আধুনিক স্থাপত্যশৈলী ও নান্দনিক আলোকসজ্জায় বদলে গেছে পুরো এলাকার দৃশ্যপট।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে দেখা যায়, ব্রিজের দুই পাশে লেকের স্বচ্ছ পানি আর মাঝখানে দৃষ্টিনন্দন ব্রিজটি যেন ছবির মতো ফুটে উঠেছে। দিনের আলোয় যেমন মনোমুগ্ধকর, তেমনি রাতের বেলায় রঙিন আলোর প্রতিফলনে তৈরি হয় অপরূপ দৃশ্য।

উদ্বোধনের পর থেকেই প্রতিদিন ভিড় করছেন স্থানীয়সহ আশপাশের এলাকার মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পরিবার-পরিজন নিয়ে অনেকেই বিকেলের সময় কাটাতে আসছেন এখানে। সন্ধ্যার পর সেলফি ও ছবি তোলার হিড়িক পড়ে যায়।

স্থানীয়রা জানান, আগে সন্ধ্যার পর এলাকাটি অন্ধকারে ঢাকা থাকত। এখন ব্রিজ ও আলোকসজ্জার কারণে পুরো পরিবেশ বদলে গেছে। অনেকেই এটিকে রাজধানীর হাতিরঝিল-এর সঙ্গে তুলনা করে ‘মিনি হাতিরঝিল’ বলেও অভিহিত করছেন।

ঘুরতে আসা শারমিন আক্তার বলেন, বিকেলে বাচ্চাদের নিয়ে হাঁটতে আসি। মনটা ভালো হয়ে যায়। আর রাতে লাইট জ্বলে উঠলে দৃশ্যটা আরও অসাধারণ লাগে।

স্থানীয়দের মতে, ব্রিজটি নির্মাণের ফলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, অন্যদিকে এটি একটি বিনোদনকেন্দ্র হিসেবেও গড়ে উঠছে। নান্দনিক এই স্থাপনাটি কালুখালীর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিনে সৌন্দর্য, রাতে আলোর ঝলক—কালুখালীর হাতিরঝিল ব্রিজে ভিড়

প্রকাশের সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬