Dhaka ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫ বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলে ৩৩ লাখ টাকা জরিমানা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু একসঙ্গে ১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : পরিকল্পনা প্রতিমন্ত্রী বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক

সোহমকে হরলিক্স খেতে অনুরোধ নারী ভক্তের, নেপথ্যে সেই বিখ্যাত সংলাপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 32

প্রায় চার দশক আগের সেই সিনে আবদার মেটাতে এবার সরাসরি হরলিক্স নিয়ে হাজির এক নারী ভক্ত। ঘটনার আকস্মিকতায় অনেকটাই চমকে গেলেন টলিউড অভিনেতা ও তৃণমূল নেতা সোহম চক্রবর্তী। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

‌‘মা, মা… একটু হরলিক্স দাও না মা, চেটে চেটে খাব’- ‘ছোটবউ’ ছবিতে মা সন্ধ্যা রায়ের কাছে আবদার করেছিল মাস্টার বিট্টু। সেই শিশুশিল্পী এখন নেতা-অভিনেতা সোহম চক্রবর্তী। চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক ছাব্বিশের নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ‘তুরুপের তাস’। শেষ দফা ভোটের প্রাক্কালে জোরকদমে প্রচার চালাচ্ছেন তারকা প্রার্থী।

তবে হরলিক্স ও সোহমের ‘কানেকশন’ যে আজীবনের, তারই হাতেনাতে প্রমাণ মিলল নির্বাচনী প্রচারে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচারের একেবারে শেষ লগ্নে থালা-বাটি নিয়ে এগিয়ে আসছেন এক নারী ভক্ত। সেই থালায় এনার্জি ড্রিঙ্ক হরলিক্সের দুটো পাউচ রাখা। রাস্তার দুপাশে দাঁড়ানো জনতাকে চমকে দিয়ে ওই নারী আচমকাই কাঁচি দিয়ে হরলিক্সের পাউচ কেটে ফেললেন। সামনেই দাঁড়ানো তারকা প্রার্থী সোহম।

সোহম চক্রবর্তীর কাছে ওই নারীর আবদার, আমি ছোটবেলা থেকে আপনার ছবি দেখেছি। আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। ভোটপ্রচারে বেরিয়ে হরলিক্স খেতে হবে! এমন আজব অনুরোধ এযাবৎকাল কেউ পাননি সম্ভবত। প্রচারের মাঝে এহেন কাণ্ড ঘটায় খানিকটা বিব্রতবোধ করেন সোহম নিজেও! তবে বিরক্তির লেশমাত্র নেই তার মধ্যে। বরং হেসেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা শিশু-কিশোরদের উদ্দেশ করে চটজলদি উত্তর দেন, ‘ছোট বাচ্চাগুলো আছে, ওদের দিন।’ তারকা প্রার্থীর উত্তরে মুহূর্তে হাততালির ঝড়।

‘ছোটবউ’ সিনেমা যখন মুক্তি পায়, সোহম তখন বছর চারেকের শিশুশিল্পী। গুণগ্রাহীরা বলছেন, সিনেমায় হরলিক্স খাওয়ার সেই সংলাপ এখনো ফেরে মুখে মুখে। তবে কাঠফাটা বৈশাখে ভোটপ্রচারে যে হরলিক্স খাওয়ার অনুরোধ আসবে তা বোধহয় নিজেও ভাবতে পারেননি সোহম।

প্রথম দফার পর এবার ‘পাখির চোখ’ রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের দিকে। হাতে আর মাত্র কয়েক দিন। ব্যালটে ভাগ্য নির্ধারণের প্রাক্কালে শেষবেলার প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন প্রার্থীরা। খাওয়া-নাওয়া ভুলে আমজনতার দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগ সারছেন। সোহম চক্রবর্তীর ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। কাঠফাটা গরম উপেক্ষা করেই নদিয়ার করিমপুরের রাস্তায় প্রচার চালাচ্ছেন সোহম। তারকা প্রার্থীকে দেখতে অলিতে গলিতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রাও।

সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোহমকে হরলিক্স খেতে অনুরোধ নারী ভক্তের, নেপথ্যে সেই বিখ্যাত সংলাপ

প্রকাশের সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬