যুদ্ধ শেষ হলে হরমুজে মাইন অপসারণে জাহাজ পাঠাবে জার্মানি
- প্রকাশের সময় : ০৮:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 11
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের একটি স্থায়ী অবসান ও শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালীতে অভিযানের অংশ হিসেবে ভূমধ্যসাগরে একটি মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) পাঠাবে জার্মানি।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর মাইনসুইপিং জাহাজ ‘ফুলদা’ ‘আগামী কয়েক দিনের মধ্যে’ মোতায়েন করা হবে।
তিনি বলেন, এর লক্ষ্য হলো ‘হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত একটি আন্তর্জাতিক জোটে উল্লেখযোগ্য এবং দৃশ্যমান অবদান রাখা।’
মুখপাত্র আরও জানান, জাহাজটিতে প্রায় ৪৫ জন ক্রু থাকবে। তবে হরমুজ প্রণালীতে জাহাজটির প্রকৃত মোতায়েন তখনই ঘটবে যখন ‘শত্রুতার একটি স্থায়ী সমাপ্তি’ হবে এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পাওয়া যাবে।
এর আগে তুরস্কও ঘোষণা করেছিল, যুদ্ধ শেষ হলে তারা এই প্রণালীতে মাইন অপসারণ অভিযানে যোগ দিতে ইচ্ছুক।
এদিকে, আঞ্চলিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা নিয়ে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সূত্র : আল-জাজিরা।























