Dhaka ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর প্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী যুদ্ধ শেষ হলে হরমুজে মাইন অপসারণে জাহাজ পাঠাবে জার্মানি শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের অকাল প্রয়াণ জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 9

শিক্ষার কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না এবং কারিকুলামের মধ্যে সমান্তরাল অবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, এই কারিকুলাম উন্নতিতে আমরা নতুনভাবে কাজ করছি। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো।

শনিবার দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলে গণশিক্ষা প্রতিমন্ত্রী।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের যে মূল্যায়ন, সেই জায়গা থেকে আমরা আরো উন্নত মানের করতে চেষ্টা করছি। তাদের ট্রেনিংয়ে বিশেষ পরিবর্তন আমরা আনছি। আমাদের নীতিমালা সামনে আসছে ফুল ট্রেনিংপ্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হতে পারবে না। ফুল ট্রেনিং হতে হবে, পাশ করতে হবে, তারপর সেই নিয়োগে যেতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২০ হাজারেরও বেশি শিক্ষকদের নীতিমালা আমরা এক রাতেই করতে পারি না। ধাপে ধাপে এগুলো আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মান উন্নয়ন হবে, শিক্ষকরা ফুল মনিটরিংয়ের আওতায় আসবে। ধাপে ধাপে আমরা সব কিছু করছি।

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে ’৭১ এর মহান স্বাধীনতা ও ’২৪ এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬