Dhaka ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 19

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আলোচিত একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন—নিহতের ভাগ্নে সবুজ রানা, ভগ্নীপতি শহীদুল ইসলাম এবং তার ছেলে শাহিন মন্ডল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দুই দিন আগে থেকেই সবুজ রানা ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে তিনি ঘরের দরজা খুলে দিলে অন্যরা ভেতরে প্রবেশ করে। এরপর প্রথমে হাবিবুর রহমানকে এবং পরে তার স্ত্রী ও দুই সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও ছোরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে সোমবার গভীর রাতে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—হাবিবুর রহমান, তার স্ত্রী পপি, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৬:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬