Dhaka ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 109

কিশোরগঞ্জ ও রংপুর জেলার পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে, কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে।

এদিকে রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে, রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবারও বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

প্রকাশের সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬