Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 126

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি ২০২৬ সালের পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে।

নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব, শৃঙ্খলা বজায় রাখা, নকল প্রতিরোধ এবং ফলাফল প্রকাশসংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীদের উপস্থিতি তালিকায় সঠিক বিষয় উল্লেখ করে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। কোনো পরীক্ষার্থীর বিষয় না থাকলে তা উল্লেখ করা যাবে না। যদি কোনো পরীক্ষার্থী অনুপস্থিত বা বহিষ্কৃত হয়, তাহলে সংশ্লিষ্ট বিষয়ের নাম লিখে তার স্বাক্ষরের স্থানে লাল কালিতে ‘অনুপস্থিত’ বা ‘বহিষ্কৃত’ লিখতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবেন। এ ক্ষেত্রে কোনো ভুলের কারণে ফল প্রকাশে সমস্যা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে কক্ষ পরিদর্শক তার কাছে না আসা পর্যন্ত আসন ছেড়ে উঠতে পারবে না। পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই নিজ আসন ত্যাগ করতে পারবে না।

বহিষ্কৃত পরীক্ষার্থীর উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ কোনো অবস্থাতেই ছেঁড়া যাবে না। এছাড়া কক্ষ পরিদর্শক হল সুপারের অনুমতি ছাড়া নির্ধারিত কক্ষ ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষা চলাকালে অসদুপায় প্রতিরোধে কক্ষ পরিদর্শকদের সতর্ক থাকতে হবে এবং পরীক্ষার্থীদের নিয়ম মেনে চলতে নির্দেশ দিতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিব বা হল সুপারকে জানাতে হবে।

প্রত্যেক কক্ষ পরিদর্শক তার দায়িত্বপ্রাপ্ত পরীক্ষার্থীদের ওপর সার্বক্ষণিক নজর রাখবেন এবং পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয়—এমন কোনো কাজে জড়াতে পারবেন না।

এছাড়া, পরীক্ষার প্রয়োজনে নির্দেশনা দেওয়া ছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের কথোপকথন বা যোগাযোগ করা যাবে না।

পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকদের সকল পরীক্ষার্থীর উত্তরপত্র সংগ্রহ করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে কেউ উত্তরপত্র জমা না দিয়ে বের হয়ে যায়নি। উত্তরপত্র সংগ্রহের পর তা উপস্থিতি তালিকার সঙ্গে মিলিয়ে দেখা বাধ্যতামূলক করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

প্রকাশের সময় : ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬