Dhaka ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণে ডিএমপির আহ্বান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 98

সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোমবার এক গণবিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্র সড়ক ও ফুটপাতে ফেলে রেখেছেন। ফলে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে ও পথচারীদের চলাচলে দুর্ভোগ হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬-এর ৬৭/৬৮/৭২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৩৭/৮২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

শিগগিরই ঢাকা মহানগরীতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে উল্লিখিত আইনের যথাযথ প্রতিপালনে রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে।

সুশৃঙ্খল মহানগরী গড়তে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণে ডিএমপির আহ্বান

প্রকাশের সময় : ০৯:৩৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬