Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কাশিয়ানীতে জমি বিরোধে সংঘর্ষে নারীসহ আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 49

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম।

সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন ফলসি গ্রামের ইসমাইল ফকিরের ছেলে মাসুদ ফকির (৬০), তার ছেলে আমিন ফকির (৩০), মাসুদ ফকিরের স্ত্রী নজু বেগম (৫০) ও রহমান ফকিরের স্ত্রী কামিনী বেগম (৩৫)। তাদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রহমান ফকিরের পক্ষের লোক। বিপরীতে ওসমান ফকিরের পক্ষের আহত অন্তত ৩ জন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানান, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিন সকালে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাশিয়ানীতে জমি বিরোধে সংঘর্ষে নারীসহ আহত ১০

প্রকাশের সময় : ০১:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬