Dhaka ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪ জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের প্রেমিকাকে ফিরে পেতে বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দিলেন যুবক, অতঃপর… তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল লিমন-বৃষ্টির পরিবার ন্যায়বিচার পাবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে বিএসসি’র জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 30

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পারস্য উপসাগরে দীর্ঘ ২৮ দিন আটকে থাকার পর অবশেষে নোঙর তুলেছে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশী নাবিক রয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতি ঘোষণার পর বাংলাদেশ সময় সকাল ৮টায় জাহাজটি নোঙর তুলে হরমুজ প্রণালী অতিক্রমের উদ্দেশে রওনা হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘আজ বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে রওনা করেছে জাহাজটি। সেখান থেকে হরমুজ প্রণালীর মুখে আসতেই ৪০ ঘণ্টা সময় লাগে। আমাদের নির্দেশনা, এটি হরমুজ প্রণালীর পার হওয়ার আগে নিরাপদে অবস্থান করবে। ইরান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ থেকে নির্দেশনা দিলে হরমুজ প্রণালী পার হবে। হরমুজ প্রণালী অতিক্রমের পর এর পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর।’

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ২টার দিকে জাহাজটি নয় দশমিক ৫০ নটিক্যাল মাইল গতিতে পারস্য উপসাগর দিয়ে এগোচ্ছিল।

বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরবর্তী সময়ে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সেটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর ঠিক পরদিন ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সঙ্ঘাত।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এড়াতে বিএসসি সিদ্ধান্ত নেয় জাহাজটিকে দেশে ফিরিয়ে আনার। তবে নিরাপত্তার অভাবে সে সময় জাহাজটি মাঝপথ থেকেই আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়। দীর্ঘ ২৮ দিনের উৎকণ্ঠা শেষে আজ আবার নিজ গন্তব্যের পথে রওনা হলো ‘বাংলার জয়যাত্রা’।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, এখানে আন্তর্জাতিক বিমা করপোরেশনের একটি ছাড়পত্রের বিষয়ও রয়েছে। তবে এখন যেহেতু স্বাভাবিকভাবে হরমুজ খুলে দেয়া হয়েছে এবং আমাদের জাহাজ নিয়ে ইরানের কোনো আপত্তি নেই সেহেতু স্বাভাবিকভাবে আমাদের জাহাজ চলে আসতে পারবে। বিমা সংক্রান্ত ছাড়পত্রও পেয়ে যাব আশা করছি। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে বিএসসি’র জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশের সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬