Dhaka ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

আদালতে হাজির শিরীন শারমিন চৌধুরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 107

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জুলাই আন্দোলনের লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলার শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা ৫৬ মিনিটে তাকে একটি সাদা মাইক্রোতে আদালতে আনা হয় এবং এরপর আদালতের হেফাজতে রাখা হয়।

গ্রেপ্তারের পর ঢাকা ডিবি জানিয়েছে, শিরীন শারমিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন এবং সর্বশেষ ধানমন্ডির এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে মঙ্গলবার ভোরে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদালতে হাজির শিরীন শারমিন চৌধুরী

প্রকাশের সময় : ০২:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬