Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : মন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 113

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।

সরদার সাখাওয়াত হোসেন আরও জানান, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর শূন্য পদগুলো ধীরে ধীরে পূরণের কার্যক্রম চলমান রয়েছে। চিকিৎসক, নার্স এবং বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-পদে শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।

এই পদায়ন প্রক্রিয়া সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : মন্ত্রী

প্রকাশের সময় : ০২:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬