গুরুত্বপূর্ণ সংবাদ:
১৩ এপ্রিল দেশের ৩ জেলায় ছুটি ঘোষণা করলো সরকার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 170
আগামী ১৩ এপ্রিল দেশের তিন জেলার জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
অবশ্য এরপর দিন অর্থাৎ ১৪ এপ্রিল বাংলা নতুন বছর শুরু হবে। পহেলা বৈশাখ বা বর্ষবরণ উপলক্ষ্যে ১৪ এপ্রিল দেশজুড়ে সরকারি ছুটি রয়েছে।
Tag :




















