গুরুত্বপূর্ণ সংবাদ:
চলন্ত ট্রেন থেকে লাফ, পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 120
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
এমরান মিয়া বাগেরহাট জেলায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, আহত পুলিশ সদস্য রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় তিনি লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Tag :





















