Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মালদ্বীপে আরো বাংলাদেশী কর্মী নেয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 121

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে দুই দেশের শ্রম সহযোগিতা আরো জোরদার হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি স্বাগত জানান।

তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং সার্কের আওতায় আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয়পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।

মালদ্বীপের হাইকমিশনার তার দেশে বাংলাদেশের কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে স্বাস্থ্যখাতে বাংলাদেশী পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে মালদ্বীপের অংশগ্রহণের বিষয়টি প্রতিমন্ত্রী প্রশংসা করেন। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালদ্বীপে আরো বাংলাদেশী কর্মী নেয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশের সময় : ১১:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬