Dhaka ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

পোস্টাল ব্যালটে ভোট দিতে কিউআর কোড স্ক্যান করতে বলল ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 148

আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগে কিউআর কোড স্ক্যান করতে বলল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ভোটারদের উদ্দেশে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে পোস্টাল ব্যালট প্রাপ্তির পর কিউআর কোড স্ক্যান করে ভোটাধিকার প্রয়োগ করার পর নিকটস্থ পোস্ট অফিসে অনতিবিলম্বে জমা দিন।

জানা গেছে, বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন আর নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন ও হিজড়া ভোটর ১০ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৩৪ জন। এদের মধ্যে প্রবাসী ১ হাজার ২৮১ জন।

এদিকে, শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৭৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২৯৩ জন। হিজড়া ভোটার ৭ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৫৭১ জন। এদের মধ্যে প্রবাসী ভোটার ৩৮৩ জন।

প্রবাসীদের পাশাপাশি এবার দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ৯ এপ্রিল ভোটের দিন হলেও পোস্টাল ব্যালট পাঠিয়ে আবার ফেরত আনতে সময়সাপেক্ষ বিধায় সাধারণ নির্বাচনের দিনের আগেই নিবন্ধনকারীরা ডাকযোগে ভোট দিতে পারছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোস্টাল ব্যালটে ভোট দিতে কিউআর কোড স্ক্যান করতে বলল ইসি

প্রকাশের সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬