Dhaka ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 138

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডং-এর আসন্ন ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী ২ এপ্রিল তিন দিনের সফরে তার বাংলাদেশে আসার কথা ছিল।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পদোন্নতিজনিত কারণে তিনি সফরটি স্থগিত করেছেন। সম্প্রতি তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে, ফলে নির্ধারিত সূচিতে তিনি আর অংশ নিতে পারছেন না।

এই সফরে দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল সুন ওয়েইডংয়ের। ৩ এপ্রিল অনুষ্ঠেয় ওই বৈঠকও স্থগিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, তার ঢাকায় এসে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল। এছাড়া ৪ এপ্রিল দেশে ফেরার আগে প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাতের পরিকল্পনা ছিল।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ২০২৪ সালের জুনে বেইজিংয়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

প্রকাশের সময় : ১০:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬