Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে নির্দেশনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 145

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ করতে আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকেই কেন্দ্রীয় এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেবেন।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া জিরোপয়েন্ট থেকে গুলিস্থান চত্বর পর্যন্ত আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্থান থেকে রাজউক ক্রসিং পর্যন্ত ডিআইটি রোড, দৈনিক বাংলা মোড় থেকে রাজউক ক্রসিং, ফজলে রাব্বি রোডের শহীদ মতিউর রহমান পার্ক এলাকা থেকে জয়কালী মন্দির ক্রসিং এবং দিলকুশা এলাকার বিভিন্ন সংযোগপথে সব ধরনের সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে যানবাহন ডাইভারশন কার্যকর থাকবে। আব্দুল গণি রোড, ফুলবাড়িয়া, গোলাপশাহ মাজার ও মেয়র হানিফ ফ্লাইওভারসহ বিভিন্ন দিক থেকে আসা যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এসব যানবাহন ইউবিএল ক্রসিং, শাপলা চত্বর, নাইটিঙ্গেল মোড়, রাজমনি, হাইকোর্ট ও তাঁতীবাজার হয়ে চলাচল করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী যানবাহনের জন্য পৃথক প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে। লাল স্টিকারযুক্ত যানবাহন মেইন গেট, সবুজ স্টিকারযুক্ত যানবাহন পিজিআর (৩ নম্বর) গেট এবং ত্রিভুজ স্টিকারযুক্ত যানবাহন ওয়ার্কশপ (২ নম্বর) গেট দিয়ে প্রবেশ করবে।

পার্কিং ব্যবস্থাপনায় বলা হয়েছে, লাল স্টিকারযুক্ত যানবাহন বঙ্গভবনের ভেতরে নির্ধারিত স্থানে রাখা হবে। সবুজ স্টিকারযুক্ত খালি যানবাহন ফজলে রাব্বি রোড ও বঙ্গভবন স্কুল মাঠে এবং ত্রিভুজ স্টিকারযুক্ত যানবাহন দিলকুশা বাণিজ্যিক এলাকায় পার্কিং করবে। সংবাদপত্র ও মিডিয়ার গাড়ির জন্য মতিঝিল এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

ডিএমপি নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে নির্দেশনা

প্রকাশের সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬