Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

দীর্ঘ ছুটি শেষে ‘যান্ত্রিক শহরে’ ফিরছেন কর্মজীবীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 130

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মজীবীরা আবারও রাজধানী ঢাকাতে ফিরতে শুরু করেছেন।

সোমবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায়।

এবার ফিরতি যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। দীর্ঘ ছুটির কারণে তেমন ভোগান্তি বা অতিরিক্ত চাপ ছাড়াই অনেকেই আরামে ঢাকায় ফিরতে পেরেছেন।

রোববার বিকেল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনযাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনগুলো যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়। যাত্রীরা জানান, অফিস খোলার কারণে ঈদ শেষে দ্রুত কর্মস্থলে ফিরতে হচ্ছে। অনেকের মতে, বাসের তুলনায় ট্রেন ভ্রমণ বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ।

অন্যদিকে সদরঘাটেও দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চযাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীরা নির্বিঘ্ন যাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন।

তবে একই সময়ে ভিন্ন চিত্রও দেখা গেছে। ঈদের পরের দিনগুলোতেও অনেকে ঢাকা ছাড়ছেন। ঈদের আগে টিকিট সংকট ও ভিড় এড়াতে যারা রাজধানীতেই ছিলেন, তারা এখন গ্রামে যাচ্ছেন স্বজনদের সঙ্গে সময় কাটাতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দীর্ঘ ছুটি শেষে ‘যান্ত্রিক শহরে’ ফিরছেন কর্মজীবীরা

প্রকাশের সময় : ১০:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬