Dhaka ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

কবে চালু হবে ৬৩ কোটি টাকার গড়াই সেতু, জানালেন আইনমন্ত্রী

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 226

রাজবাড়ী, ঝিনাইদহ ও মাগুরা জেলার সংযোগ স্থল পাংশা উপজেলার নাদুরিয়া গড়াই সেতুর নির্মাণকাজ আগামী ৭ নভেম্বরের মধ্যে শেষ করে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২২ মার্চ) দুপুরে সেতু পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, সেতুটির কাজ ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণসংক্রান্ত যে জটিলতা ছিল, তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। সরকার বা আইনমন্ত্রীর পক্ষে সরাসরি জামিন দেওয়া সম্ভব নয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়া এবং পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তিন জেলার মানুষের যাতায়াত সুবিধার জন্য প্রায় ৬৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ১৭০ টাকা ব্যয়ে ৬৫০ মিটার দৈর্ঘ্যের গড়াই সেতুর নির্মাণকাজ ২০২০ সালের জুনে শুরু হয়। ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কবে চালু হবে ৬৩ কোটি টাকার গড়াই সেতু, জানালেন আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬