Dhaka ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 136

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এই পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী আরও প্রবাসী দেশে ফেরানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি। যারা দেশগুলোর যুদ্ধাবস্থায় আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি যাতে তাদের সুরক্ষা নিশ্চিত করা যায়।”

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। মৃত প্রবাসীর দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেবে। এছাড়া, নিহতদের বাড়িতে মরদেহ পৌঁছে দেওয়ার খরচ এবং পরিবারকে ৩.৫ লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হবে। বিএমইটির কার্ডধারীদের জন্য আরও ১০ লাখ টাকা সহায়তার ব্যবস্থা রয়েছে।

মন্ত্রী জানান, যারা দেশে ফিরতে চান তাদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারিজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী মোশারফ হোসেন নিহত হন। শুক্রবার তার মরদেহ দেশে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬