ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
- প্রকাশের সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 129
ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন এবং বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানাবেন। তিনি বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, বিচারক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদ উপলক্ষে বঙ্গভবনে প্রায় ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হবে। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।
সূত্র: বাসস




















