Dhaka ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

চুয়াডাঙ্গায় কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড দুই গ্রাম, বৃদ্ধ নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 132

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কয়েক সেকেন্ডের ঝড়ে দুটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এতে দেওয়ালচাপায় আকমান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন সামান্য আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের হারদি ও উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে প্রায় ২০টি বাড়িঘর ভেঙে ও উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি ও অসংখ্য গাছপালা। এতে কয়েকটি ইউনিয়ন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় ও বৃষ্টির কারণে অন্তত অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে দুর্ভোগে পড়েছে।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় এবং সড়কের ওপর পড়ে থাকা গাছ ও বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চুয়াডাঙ্গায় কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড দুই গ্রাম, বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : ১১:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬