গুরুত্বপূর্ণ সংবাদ:
বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, দৈনিক চলবে ৬ লঞ্চ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 149
ঈদের সময় সদরঘাটের ওপর বাড়তি চাপ কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
প্রথম লঞ্চটি আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিন রুটে (এমভি টিপু) ছেড়ে যায়।
বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান জানান, প্রথম দিনের প্রথম লঞ্চে ১০০ থেকে ১৫০ যাত্রী নিয়ে যাত্রা শুরু হয়েছে। একই দিনে বসিলা-সদরঘাট-শরীয়তপুর রুটে (এমভি ইমাম হাসান-৫) লঞ্চও ছেড়ে যায়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বসিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট থেকে প্রতিদিন ৬টি লঞ্চ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।
Tag :




















