Dhaka ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে হতে হবে স্নাতক পাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 144

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান নির্ধারণ করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই বিষয়ে পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষা প্রসার ও উন্নয়নে অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতার ভিত্তিতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।

অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনজনের নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাবেন। সেখান থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করা হবে।

এছাড়া, ২০২৪ সালের প্রবিধানমালা ও পরবর্তী সংশোধনী অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা বোর্ডগুলোকে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হলেও তা শিথিল করার আলোচনা সমালোচনার মুখে পড়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে হতে হবে স্নাতক পাস

প্রকাশের সময় : ১০:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬