Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুবের পদত্যাগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 116

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক নিয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবাদমাধ্যমকে মোহাম্মদ আইয়ুব মিয়া তার পদত্যাগের বিষয়ে বলেন, ‌‘একান্ত ব্যক্তিগত কারণে আমি আজ পদত্যাগ করেছি। বয়স হয়েছে, এখন আর দায়িত্ব নিতে চাচ্ছি না। অবসরের বাকি সময়টুকু রিলাক্সে থাকতে চাই।’

আর্থিক সংকটে দুর্দশায় পড়া শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে ব্যাংকটি।

গত বছর ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয় সাবেক সচিব আইয়ুব মিয়াকে।

গত মাসে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা নাবিল মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেয় সরকার। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকে যোগ দেননি।

এখন ব্যাংকটিতে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদটি শূন্য হলো। নতুন এমডি পেতে আবার নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুবের পদত্যাগ

প্রকাশের সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬