Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

রাজবাড়ীতে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 156

রাজবাড়ীর সদর উপজেলায় আলুবোঝাই একটি ট্রাক উল্টে চালকের সহকারী সজীব হোসেন (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের পরিবর্তে সহকারী সজীব ট্রাকটি চালাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা মতিন শেখ জানান, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। কামালদিয়া ব্রিজের ওপর পৌঁছালে চালকের আসনে থাকা সহকারী সজীব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজ থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে আহত চালককে উদ্ধার করেন। চালক জানান, তার সহকারী সজীব ট্রাকটি চালাচ্ছিলেন। একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা চালকের মাথায় পানি ঢেলে প্রাথমিকভাবে সুস্থ করে তুললে তিনি একটি মাহেন্দ্র গাড়িতে করে সেখান থেকে চলে যান।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ জানান, নিহত সজীবের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

প্রকাশের সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬