Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

দেশের তিন ট্রেনে ‘স্টারলিংক’-এর ফ্রি ওয়াইফাই চালু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 170

বাংলাদেশ রেলওয়ে এবার চলন্ত ট্রেনে সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির স্যাটেলাইট ভিত্তিক ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের তিনটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া শুরু হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায় ইলন মাস্কের স্পেস-এক্স কোম্পানির স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা প্রদান করা হচ্ছে।

প্রাথমিকভাবে যাত্রীরা তিনটি ট্রেনে এই সুবিধা পাচ্ছেন: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।

রেলওয়ে কর্মকর্তারা জানান, দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের চাহিদা পূরণেই এই সেবা চালু করা হয়েছে। স্টারলিংক স্যাটেলাইট সরাসরি সিগন্যাল পাঠানোর কারণে জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধীরে ধীরে দেশের অন্যান্য জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও এই ওয়াইফাই সুবিধা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে যাত্রীরা ট্রেনে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস এবং অফিসের কাজ সহজে করতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের তিন ট্রেনে ‘স্টারলিংক’-এর ফ্রি ওয়াইফাই চালু

প্রকাশের সময় : ১০:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬