Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

ঝিনাইদহে কৃষকদল নেতার মৃত্যুর প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 122

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত কৃষকদল নেতা তরু মুন্সী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ মার্চ) রাতে মারা গেছেন।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ নিয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামদহ মোড়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং নিহতের স্বজনরা বক্তব্য দেন।

তরু মুন্সী সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মাধবপুর গ্রামের মৃত মুনসুর আলী মুন্সীর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসনে জানান, গুরুতর মাথাজখম নিয়ে ঢাকায় ভর্তি করা হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

নেতৃবৃন্দ জানিয়েছেন, ঘটনার পর এলাকার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কৃষকদল নেতার মৃত্যুর খবর ছড়ার পর ঝিনাইদহ জেলা শহর ও সদর উপজেলার গান্না ইউনিয়নে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে কৃষকদল নেতার মৃত্যুর প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬