Dhaka ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ নিউমোনিক প্লেগ কী? কতটা ভয়ের কারণ হতে পারে এই রোগ? পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস ‘আমি কোথায়? আপনি কে?’ দুই দফা মৃত্যুদণ্ডের পর জ্ঞান ফিরে ক্রিস্টার প্রশ্ন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

অমর একুশে বইমেলা শেষ হচ্ছে রোববার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 139

আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা। এর আগে মেলার শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। এ উপলক্ষে শিশুদের জন্য ছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, পছন্দের বই দেখা ও কেনার সুযোগ। এছাড়া আবৃত্তি, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ ছিল আনন্দ ও উচ্ছ্বাসে ভরপুর।

আজ শনিবারও থাকবে শিশুপ্রহর। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। কাকতাড়ুয়া থিয়েটারের পাপেট-শো, বায়োস্কোপ ও শিশুতোষ বই দেখার সুযোগ থাকবে। পাশাপাশি মেলার বিভিন্ন স্থানে ছবি তোলার ব্যবস্থাও রাখা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই মেলায় শিশু ও অভিভাবকদের ভিড় ছিল। ঢাকার আশপাশের এলাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে মানুষ মেলায় আসেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিশুতোষ বইয়ের স্টলগুলোতেও ভিড় বাড়ে।

তবে রমজান মাসে চলা এবারের বইমেলায় অনেক প্রকাশকের অভিযোগ, বিক্রি তুলনামূলক কম। কয়েকটি স্টলে কিছুটা বিক্রি হলেও মেলার অন্যপ্রান্তে পাঠক উপস্থিতি কম ছিল।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ফাগুনের বৃষ্টি হলে মেলায় কিছুটা বিঘ্ন ঘটে। এ সময় দর্শনার্থীরা স্টল ও গাছের নিচে আশ্রয় নেন এবং বিক্রেতারা বই রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অমর একুশে বইমেলা শেষ হচ্ছে রোববার

প্রকাশের সময় : ১০:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬