Dhaka ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

সুন্দরবনে আস্ত ছাগল গিলে বিপাকে অজগর!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 153

সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে অজগর সাপ। মঙ্গলবার ১০ মার্চ সকালে শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বন সংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারি বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, রসুলপুর গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। ছাগলটি বাড়িতে ফিরে না আসায় সোহরাব ফরাজী ছাগলটি খোঁজা শুরু করে। পরে পাশ্ববর্তী একটি ঝোপের মধ্যে বিশাল অজগর সাপটি দেখতে পায়। এসময় তিনি সিপিজি সদস্যদের খবর দিলে তারা সবাই মিলে সাপটি উদ্ধার করে। এসময় আস্ত ছাগল গিলে খাওয়া অজগর সাপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়।

ক্ষতিগ্রস্থ সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুন্দরবনে আস্ত ছাগল গিলে বিপাকে অজগর!

প্রকাশের সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬