Dhaka ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

ছিনতাইয়ের কবলে এএসআই, সরকারি পিস্তল লুট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 143

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের কবলে পড়েছেন দায়িত্বরত পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ সময় তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের সময় লুৎফর রহমান টয়লেট ব্যবহারের জন্য তার টিম থেকে কিছুটা দূরে সরে যান। এ সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেল ছিল। ওই সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার ওই অংশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনসহ সরকারি দুটি হাসপাতাল থাকলেও এলাকাটি ছিনতাইপ্রবণ। প্রায়ই সেখানে পথচারীরা ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছিনতাইয়ের কবলে এএসআই, সরকারি পিস্তল লুট

প্রকাশের সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬