গুরুত্বপূর্ণ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 129
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া পাঁচজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রত্যাহার করা রাষ্ট্রদূতরা হলেন—পর্তুগালে নিযুক্ত এম. মাহফুজুল হক, পোল্যান্ডে নিযুক্ত মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে নিযুক্ত এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে নিযুক্ত মো. নাজমুল ইসলাম।
এছাড়া যুক্তরাজ্য‑এ নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম‑কেও প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে এবং তাদের দ্রুত সেখানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
Tag :




















